Psalms 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম, আমার আল্লাহ্র উদ্দেশে আর্তনাদ করলাম; তাঁর গৃহ থেকে তিনি আমার মিনতি শুনলেন, তাঁর সম্মুখে আমার আর্তনাদ তাঁর কর্ণে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম; আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম। তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন, আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্গটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্ত্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্ত্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন; আমার কান্না তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্কে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন; আমার ফরিয়াদ তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমার ঈশ্বরের কাছে জানালাম আর্তনিবেদন। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার রব, আমার আর্তনাদ পৌঁছাল তাঁর শ্রবণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম| হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডাকলাম| ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন| তিনি আমার কন্ঠস্বর শুনতে পেলেন| তিনি আমার সাহায্যের জন্য কান্না শুনতে পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপদের মধ্যে আমি সদাপ্রভুুকে ডাকলাম; আমি সাহায্যের জন্য আমার ঈশ্বরকে ডাকলাম। তিনি তাঁর মন্দির থেকে আমার স্বর শুনলেন; আমার কান্না তাঁর সামনে উপস্হিত হয়েছে; তা তাঁর কানে প্রবেশ করেছে।