Psalms 18:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দুনিয়া টলতে লাগল, কাঁপতে লাগল, পর্বতরাজির সমস্ত মূল বিচলিত হল ও টলতে লাগল, কারণ তিনি জ্বলে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল, এবং পর্বতের ভিত নড়ে উঠল; কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পর্ব্বতরাজির মূল সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পর্বতরাজির মূল সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি; তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি; তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রজ্বলিত হল তাঁর ক্রোধ, টলে উঠল পৃথিবী, হল কম্পমান, বিচলিত হল পর্বতরাজির ভিত্তিমূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা পৃথিবী কেঁপে উঠলো, পর্বতের ভিতগুলো পর্যন্ত নড়ে উঠেছিল| কেন? কারণ প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পৃথিবী নড়ে উঠল এবং কেঁপে উঠলো; পর্বতের ভিত্তিও নড়ে গেলে এবং তা ঈশ্বরের ক্রোধের জন্য কেঁপে উঠল।