Psalms 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল, তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো; তাঁর কাছ থেকে বেরিয়ে আসল প্রজ্বলিত অঙ্গার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর নাক থেকে ধোঁয়া উঠল; মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এল, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার নাসারন্ধ্র হইতে ধূম উদগত হইল, তাঁহার মুখনির্গত অগ্নি গ্রাস করিল; তদ্দ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার নাসারন্ধ্র হইতে ধূম উদ্গত হইল, তাঁহার মুখনির্গত অগ্নি গ্রাস করিল; তদ্দ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল, তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল, তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল, তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল, তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর নাসারন্ধ্র থেকে উদ্গীর্ণ হল ধূম, মুখ থেকে নির্গত হল সর্বগ্রাসী অগ্নিশিখা ও জ্বলন্ত অঙ্গাররাশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের নাক দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো| ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে এলো জ্বলন্ত অগ্নিশিখা| তাঁর দেহ থেকে জ্বলন্ত আগুন বিচ্ছুরিত হতে লাগলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নাক থেকে ধোঁয়া বের হল এবং জ্বলন্ত আগুন তাঁর মুখ থেকে বের হয়ে এল। কয়লা এর দ্বারা প্রজ্বলিত হয়।