Psalms 18:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আসমানকে নুইয়ে নামলেন, অন্ধকার তাঁর পদতলে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন; তাঁর পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাঁহার পদতলে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাঁহার পদতলে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশমণ্ডল অবনত করে তিনি নেমে এলেন, তাঁর পদতলে ছিল ঘোর অন্ধকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশমণ্ডল বিদীর্ণ করে প্রভু নীচে নেমে এলেন! একটি ঘন কালো মেঘের ওপর তিনি দাঁড়িয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আকাশকে নত করেন এবং নিচে নেমে এলেন ও ঘন অন্ধকার তাঁর পায়ের নিচে ছিল।