Psalms 19:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। আসমান আল্লাহ্র গৌরব বর্ণনা করে, আসমানের শূন্যস্থান তাঁর হস্তকৃত কাজ জ্ঞাপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে; গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁহার হস্তকৃত কর্ম্ম জ্ঞাপন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে, আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান আল্লাহ্র মহিমা ঘোষণা করছে, আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশমণ্ডল বর্ণনা করে ঈশ্বরের মহিমা, মহাকাশ ঘোষণা করে তাঁর কীর্তি কাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে| বিতান তাঁর হাতের তৈরী শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে এবং আকাশ তাঁর হাতের তৈরী কাজের পরিচয় দেয়।