Psalms 19:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সোনা ও প্রচুর খাঁটি সোনার চেয়ে বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হতেও সুস্বাদু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সোনার চেয়েও বেশি, এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত। এবং মধুর চেয়েও বেশি, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েও বেশী কামনা করার মত জিনিস। তা মধুর চেয়ে মিষ্টি, মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েও বেশী কামনা করার মত জিনিস। তা মধুর চেয়ে মিষ্টি, মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশুদ্ধ স্বর্ণরাশির চেয়েও অধিক কাম্য, মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও মধুরতর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান| তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান, এমনকি অনেক উত্তম সোনার চেয়েও অনেক বেশি; তারা মধুর চেয়েও মিষ্টি এবং মৌচাক থেকে ক্ষরণ হওয়া মধুর থেকেও মিষ্টি।