Psalms 19:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুঃসাহসজনিত (গুনাহ্) হতেও নিজের গোলামকে পৃথক রাখ, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক; তখন আমি সিদ্ধ হব এবং মহাগুনাহ্ থেকে পাক-পবিত্র হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাসকে ইচ্ছাকৃত পাপ থেকে দূরে রেখো; তা যেন আমার উপর শাসন না করে। তখন আমি নির্দোষ হব, মহা অপরাধ থেকে নির্দোষ হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুঃসাহসজনিত [পাপ] হইতেও নিজ দাসকে পৃথক্ রাখ, সেই সকল আমার উপরে কর্ত্তৃত্ব না করুক; তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুঃসাহসজনিত [পাপ] হইতেও নিজ দাসকে পৃথক রাখ, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক; তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেনে-শুনে অহংকারের বশে করা পাপ থেকে তোমার দাসকে তুমি দূরে রাখ; তা যেন আমার উপর রাজত্ব না করে। তাহলেই আমি নিখুঁত হতে পারব, মুক্ত থাকব ঈশ্বরের প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেন্তেশুনে অহংকারের বশে করা গুনাহ্ থেকে তোমার গোলামকে তুমি দূরে রাখ; তা যেন আমার উপর রাজত্ব না করে। তাহলেই আমি নিখুঁত হতে পারব, মুক্ত থাকব আল্লাহ্র প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্পর্ধাজনিত পাপ থেকে আমাকে দূরে সরিয়ে রাখ, তার বিন্দুমাত্র প্রভাবও যেন না পড়ে আমার উপর। তা হলেই আমি হব নির্মল, মুক্ত হব মহাপাপ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার যে সব পাপ করতে ইচ্ছা হয়, সেগুলো আমায় করতে দেবেন না| ঐ পাপগুলিকে আমার ওপর প্রভুত্ব করতে দেবেন না| আপনি যদি আমায় সাহায্য করেন, তবে আমি পাপমুক্ত ও শুচি থাকবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্পর্ধাজনিত পাপ থেকে তোমার দাসকে পৃথক কর; তারা আমার উপর কর্তৃত্ব না করুক। তখন আমি নিখুঁত হব এবং আমি অনেক পাপ থেকে নির্দোষ হব।