Psalms 19:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মুখের কথা ও আমার অন্তরের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, হে মাবুদ, আমার শৈল, আমার মুক্তিদাতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার শৈল ও আমার মুক্তিদাতা আমার মুখের এই বাক্যসকল ও আমার মনের ধ্যান, তোমার দৃষ্টিতে মনোরম হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার আশ্রয়-পাহাড়, আমার মুক্তিদাতা, আমার মুখের কথা ও আমার অন্তরের চিন্তা তোমাকে যেন খুশী করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার আশ্রয়-পাহাড়, আমার মুক্তিদাতা, আমার মুখের কথা ও আমার দিলের চিন্তা তোমাকে যেন খুশী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান, গ্রাহ্য হোক, তোমার দৃষ্টিতে হে প্রভু পরমেশ্বর আমার শৈল, আমার মুক্তিদাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক| হে প্রভু, আপনিই আমার শিলা| আপনিই সেই জন যিনি আমার রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মুখের বাক্য এবং আমার হৃদয়ের চিন্তা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে, সদাপ্রভুু, আমার শৈল এবং আমার উদ্ধারকর্তা।