Psalms 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের স্বর সারা দুনিয়াতে ব্যাপ্ত, তাদের কালাম দুনিয়ার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাদের মধ্যে তিনি সূর্যের জন্য একটি তাঁবু স্থাপন করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়। ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্য্যন্ত ব্যাপ্ত; তাহাদের মধ্যে তিনি সূর্য্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তাদের ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে; তাদের কথা ছড়িয়ে পড়ছে জগতের শেষ সীমা পর্যন্ত। মহাকাশে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে; তাদের কথা ছড়িয়ে পড়ছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত। আসমানে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও সারা জগতে ব্যাপ্ত তাদের সুর ও ছন্দ, ছড়িয়ে পড়ে তাদের বাণী পৃথিবীর সকল প্রান্তে। সেই অন্তরীক্ষে স্থাপন করেছেন তিনি দিবাকরের আবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যপ্ত করে রাখে| তাদের শব্দসকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়| সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও সারা জগতে তাদের বাক্য ব্যাপ্ত হবে এবং তাদের কথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। তিনি তাদের মধ্যে সূর্য্যের জন্য তাঁবু স্থাপন করেছেন।