Psalms 19:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বরের মত তাঁর বাসরগৃহ থেকে বেরিয়ে আসে, বীরের মত স্বীয় পথে দৌড়াবার জন্য আনন্দ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে; বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়িবার জন্য আমোদ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়াইবার জন্য আমোদ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে, নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মত খুশী হয়ে ওঠে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে, নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মত খুশী হয়ে ওঠে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভাতে বাসর থেকে বরের মত সে বেরিয়ে আসে, ছুটে চলে আনন্দে বীরের মত আপন পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকালের সূর্য বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে| সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মত| আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতায় দৌড়বার জন্য উদগ্রীব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্য তার ঘর থেকে বরের মত বেড়িয়ে আসে এবং ছুটে চলে আনন্দে বীরের মত নিজের পথে।