Psalms 19:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আসমানের প্রান্ত থেকে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসে; তার উত্তাপে কোন বস্তু লুকিয়ে থাকে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশের এক প্রান্তে সে উদিত হয় এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে; তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পর্য্যন্ত ঘুরিয়া আইসে; তাহার উত্তাপে কোন বস্তু লুক্কায়িত থাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আইসে; তাহার উত্তাপে কোন বস্তু লুক্কায়িত থাকে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আকাশের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়; তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়; তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশের এক প্রান্ত থেকে তার যাত্রা শুরু হয়, শেষ হয় অপর প্রান্তে। বিশ্বসংসারের সব কিছুকেই স্পর্শ করে তার উত্তাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে| তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না| প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশ এক প্রাপ্ত থেকে তার যাত্রা শুরু হয়, শেষ হয় অপর প্রাপ্তে। তার উত্তাপ কোনো কিছু লুকিয়ে রাখে না।