Psalms 19:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের নির্দেশ সিদ্ধ, প্রাণের জন্য স্বাস্থ্যকর; মাবুদের সাক্ষ্য বিশ্বসনীয়, সরল লোকদের জ্ঞানদায়ক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে; সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য, তা অল্পবুদ্ধিকেও জ্ঞানবান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক; সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক; সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর নির্দেশে কোন খুঁত নেই, তা মানুষকে জাগিয়ে তোলে। সদাপ্রভুর বাক্য নির্ভরযোগ্য, তা সরলমনা লোককে জ্ঞান দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের নির্দেশে কোন খুঁত নেই, তা মানুষকে জাগিয়ে তোলে। মাবুদের কালাম নির্ভরযোগ্য, তা সরলমনা লোককে জ্ঞান দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের বিধান অভ্রান্ত, জীবনসঞ্চারী অব্যর্থ তাঁর অনুশাসন, নির্বোধকে করে জ্ঞানবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত| সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয়| প্রভুর সাক্ষ্য বিশ্বাসযোগ্য| তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর বিচার নিখুঁত, প্রাণকে পুনরুদ্ধার করে; সদাপ্রভুুর সাক্ষ্য নির্ভরযোগ্য, অভিজ্ঞ লোককে জ্ঞান দান করে।