Psalms 19:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সমস্ত আদেশমালা যথার্থ, অন্তরের আনন্দবর্ধক; মাবুদের হুকুম নির্মল, চোখকে আলোকিত করে তোলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সমস্ত বিধি সত্য, হৃদয়কে আনন্দিত করে। সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট, চোখে আলো দান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্দ্ধক; সদাপ্রভুর আজ্ঞা নির্ম্মল, চক্ষুর দীপ্তিজনক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক; সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ। সদাপ্রভুর আদেশ খাঁটি, তা অন্তরকে সতেজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ। মাবুদের হুকুম খাঁটি, তা দিলকে সতেজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের অনুশাসন ন্যায়সঙ্গত, চিত্তকে করে আনন্দিত। তাঁর অনুজ্ঞা সুস্পষ্ট, মনকে করে বুদ্ধিদীপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সকল বিধি যথাযথ| সেগুলি মানুষকে সুখী করে| প্রভুর আজ্ঞাগুলিও উত্তম| সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু সমস্ত নির্দেশ ঠিক, হৃদয়কে আনন্দিত করে; সদাপ্রভুু নিয়ম হল খাঁটি, চোখকে আলোকিত করে।