Psalms 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন, কোপে তাদেরকে ভয় দেখাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাগে তিনি তাদের তিরস্কার করেন ও তাঁর ক্রোধে তিনি তাদের আতঙ্কিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন, তাঁর ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রাগ করে তাদের ধমক দেবেন, তাঁর গজবের আগুন তাদের মনে ভয় জাগাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের উদ্দেশে উচ্চারিত হয় তাঁর ক্রুদ্ধ কণ্ঠের বাণী। মহারোষে তিনি করেন তাদের আতঙ্কিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন,