Psalms 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কাছে যাচ্ঞা কর, আমি তোমাকে উত্তরাধিকার হিসেবে জাতিদেরকে দেব, দুনিয়ার প্রান্তগুলো তোমার অধিকারে এনে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে জিজ্ঞাসা করো, আর আমি জাতিদের তোমার অধিকার করব, পৃথিবীর শেষ প্রান্ত তোমার অধীনস্থ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার নিকটে যাচ্ঞা কর, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার নিকটে যাচ্ঞা কর, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অযিহূদী জাতিদের দেব; গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অ-ইহুদী জাতিদের দেব; গোটা দুনিয়াটা তোমার অধিকারে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি চাও, সকল জাতিকে আমি আনব তোমার অধিকারে, সমগ্র পৃথিবী হবে তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি আমার কাছে চাও, আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কাছে চাও এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে এবং তোমাদের অধিকারের জন্য এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব।