Psalms 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। মাবুদ সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিন, ইয়াকুবের আল্লাহ্‌র নাম তোমাকে উন্নত করুক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন; যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দুঃখের দিনে সদাপ্রভু তোমার ডাকে সাড়া দিন; যাকোবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার দুঃখের দিনে মাবুদ তোমার ডাকে সাড়া দিন; ইয়াকুবের আল্লাহ্‌ তোমাকে নিরাপদে রাখুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কটের দিনে প্রভু পরমেশ্বর, তোমার ডাকে সাড়া দেবেন, যাকোবের ঈশ্বরের নামের মাহাত্ম্যে তুমি প্রতিষ্ঠিত হবে সবার উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তুমি সংকটের মধ্যে থাকো, তখন প্রভু যেন তোমার ডাকে সাড়া দেন| যাকোবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, বিপদের দিনের তোমাকে সাহায্য করবেন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করুক