Psalms 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তোমার বিজয়ে আনন্দগান করবো, আমাদের আল্লাহ্‌র নামে নিশান তুলব; মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার জয়ে আমরা আনন্দগান করব আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব। সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব; সদাপ্রভু তোমার সকল যাচ্ঞা সিদ্ধ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব; সদাপ্রভু তোমার সকল যাচ্ঞা সিদ্ধ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার জয়ে আমরা যেন আনন্দ করি আর আমাদের ঈশ্বরের নামে পতাকা উড়াই। সদাপ্রভু তোমার সমস্ত প্রার্থনা গ্রাহ্য করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার জয়ে আমরা যেন আনন্দ করি আর আমাদের আল্লাহ্‌র নামে নিশান উড়াই। মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই সাধিত মুক্তি দর্শনে, আমরা উচ্ছল হব আনন্দে, আমাদের আরাধ্য ঈশ্বরের নামে আমরা উড়াব বিজয়কেতন। পূর্ণ করুন প্রভু পরমেশ্বর তোমাদের সকল প্রার্থনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব| এস, আমরা তাঁর নামের প্রশংসা করি| তুমি যা চাও প্রভু যেন তোমাকে তার সব কিছুই দেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তোমার পরিত্রাণে আনন্দ করব এবং আমাদের ঈশ্বরের নামে, পতাকা তুলব। সদাপ্রভুু তোমার সমস্ত প্রার্থনা পূরণ করুক।