Psalms 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি জানি, মাবুদ স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন; তিনি নিজের ডান হাতের রক্ষাকারী-শক্তিতে তাঁর পবিত্র বেহেশত থেকে তাঁকে উত্তর দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি জানি: যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন। তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতে স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি জানি, সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন; তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাঁহাকে উত্তর দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি জানি, সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন; তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাঁহাকে উত্তর দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমি জানি, সদাপ্রভু তাঁর অভিষেক করা লোককে রক্ষা করেন; তাঁর ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে তিনি পবিত্র স্বর্গ থেকে তাঁর অভিষেক করা লোকের ডাকে সাড়া দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমি জানি, মাবুদ তাঁর অভিষেক-করা বান্দাকে রক্ষা করেন; তাঁর ডান হাতের রক্ষা করার শক্তিতে তিনি পবিত্র বেহেশত থেকে 3 তাঁর অভিষেক-করা বান্দার ডাকে সাড়া দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমি জানলাম যে প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর অভিষিক্তজনকে, তাঁর পুণ্য স্বর্গ থেকে তিনি সাড়া দেন তার ডাকে, আপন পরাক্রমে তাকে ভূষিত করেন বিজয় গৌরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি জেনেছি, প্রভু তাঁর মনোনীত রাজাকে সাহায্য করেন! প্রভু তাঁর পবিত্র স্বর্গলোকে বিরাজিত ছিলেন এবং তাঁর মনোনীত রাজাকে তিনি উত্তর দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি জানি যে প্রভু তাঁর অভিষিক্ত লোকেদের উদ্ধার করবেন; তাঁর ডান হাতের শক্তির সঙ্গে তিনি তাঁর পবিত্র স্বর্গ থেকে তাদের উত্তর দেবেন।