Psalms 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা রথে ও ওরা ঘোড়ায় নির্ভর করে, কিন্তু আমরা আমাদের আল্লাহ্ মাবুদের নামের গর্ব করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্ত্তন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেকে তাদের রথের বড়াই করে, অনেকে করে তাদের ঘোড়ার, কিন্তু আমরা করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেকে তাদের রথের বড়াই করে, অনেকে করে তাদের ঘোড়ার, কিন্তু আমরা করি আমাদের মাবুদ আল্লাহ্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেকে নির্ভর করে তাদের রথ সম্পদে আবার অনেকে নির্ভর করে তাদের অশ্ববাহিনীতে, কিন্তু আমাদের একমাত্র ভরসা আমাদের আরাধ্য প্রভু ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক তাদের রথের ওপর নির্ভর করেছিল| কিছু লোক তাদের সৈন্যদের ওপর নির্ভর করেছিল| কিন্তু আমরা স্মরণে রেখেছিলাম আমাদের প্রভু ঈশ্বরকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেকে রথের উপর এবং অন্যান্যরা ঘোড়ার উপরে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুকে ডাকি।