Psalms 21:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। হে মাবুদ, তোমার বলে বাদশাহ্‌ আনন্দ করেন, তিনি তোমার সাহায্য লাভে কতই উল্লসিত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করেন, তিনি আনন্দে চিৎকার করেন কারণ তুমি তাঁকে বিজয়ী করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তোমার বলে রাজা আনন্দ করেন, তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তোমার বলে রাজা আনন্দ করেন, তিনি তোমার পরিত্রাণে কতই উল্লসিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার শক্তি দেখে রাজা আনন্দিত হন; তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার শক্তি দেখে বাদশাহ্‌ আনন্দিত হন; তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমারই পরাক্রমে, পরাক্রান্ত রাজা আনন্দে বিভোর, উল্লাসে অধীর, তুমি তাঁকে করেছ বিজয়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে| আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে, তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে!