Psalms 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁর সম্মুখবর্তী হয়েছ, তুমি তাঁর মাথায় সোনার মুকুট দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি প্রচুর আশীর্বাদ দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছ এবং তাঁর মাথায় সোনার মুকুট পরিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁহার সম্মুখবর্ত্তী হইয়াছে, তুমি তাঁহার মস্তকে সুবর্ণমুকুট দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁহার সম্মুখবর্তী হইয়াছ, তুমি তাঁহার মস্তকে সুবর্ণমুকুট দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মংগলের অনেক আশীর্বাদ নিয়ে তুমি তাঁকে এগিয়ে আনতে গেছ, তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উন্নতির অনেক দোয়া নিয়ে তুমি তাঁকে এগিয়ে আনতে গেছ, তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার তাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কল্যাণময় আশিস্‌ দিয়ে বরণ করেছ তাঁকে, ভূষিত করেছ তুমি সুবর্ণমুকুটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন| আপনিই তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ; তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন।