Psalms 21:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাঁকে চিরস্থায়ী দোয়াযুক্ত করেছ, তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয় তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ তোমার সান্নিধ্যের আনন্দ তাঁকে উল্লসিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাঁহাকে চিরস্থায়ী আশীর্ব্বাদযুক্ত করিয়াছ, তোমার শ্রীমুখে তাঁহাকে আনন্দে পুলকিত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাঁহাকে চিরস্থায়ী আশীর্বাদযুক্ত করিয়াছ, তোমার শ্রীমুখে তাঁহাকে আনন্দে পুলকিত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ; তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাঁকে চিরস্থায়ী দোয়া করেছ; তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ধন্য করেছ তাঁকে অনন্ত আশিসে তোমার সঙ্গসুখে করেছ আনন্দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন| যখন রাজা আপনার মুখ দর্শন করে, তখন সে ভীষণ খুশী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ, তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে।