Psalms 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার ক্রোধের সময়ে তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডস্বরূপ করবে; মাবুদ ক্রোধে তাদেরকে গ্রাস করবেন, আগুন তাদেরকে পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন যুদ্ধে তোমার আবির্ভাব হবে, তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তাদের পুড়িয়ে দেবে। ক্রোধে সদাপ্রভু তাদের গ্রাস করবেন, আর তাঁর আগুন তাদের দগ্ধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ক্রোধের সময় তাহাদিগকে প্রজ্বলিত তুন্দুরস্বরূপ করিবে; সদাপ্রভু কোপে তাহাদিগকে গ্রাস করিবেন, অগ্নি তাহাদিগকে ভক্ষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ক্রোধের সময়ে তাহাদিগকে প্রজ্বলিত তুন্দুরস্বরূপ করিবে; সদাপ্রভু কোপে তাহাদিগকে গ্রাস করিবেন, অগ্নি তাহাদিগকে ভক্ষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবে চুলার জ্বলন্ত কয়লার মত। সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন, তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবে চুলার জ্বলন্ত কয়লার মত। মাবুদ রাগে তাদের গিলে ফেলবেন, তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার আবির্ভাবে নিক্ষিপ্ত হবে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে, মহাক্রোধে প্রভু পরমেশ্বর ধ্বংস করবেন তাদের, অগ্নি তাদের করবে গ্রাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন, তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়| তার ক্রোধ লেলিহান আগুনের মত জ্বলতে থাকে এবং সে শত্রুদের বিনাশ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ক্রোধের দিন, তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে এবং আগুন তাদের গ্রাস করবে।