Psalms 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, প্রভাতের হরিণী। হযরত দাউদের কাওয়ালী। আল্লাহ্ আমার, আল্লাহ্ আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে ও আমার আর্তনাদের উক্তি না শুনে কেন দূরে থাক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ, আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্ত্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে, আমার কান্না-ভরা প্রার্থনা না শুনে, কেন তুমি দূরে সরে রয়েছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ আমার, আল্লাহ্ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে, আমার কান্না-ভরা মুনাজাত না শুনে, কেন তুমি দূরে সরে রয়েছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমার, ঈশ্বর আমার কেন পরিত্যাগ করেছ আমায়? কেন শুনছ না আমার কাতর ক্রন্দন? কেন আমায় করছ না উদ্ধার? কেন তুমি আজ রয়েছ দূরে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর! কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন? আপনি এত দূরে যে, আমাকে রক্ষা করতে পারবেন না! আপনি এত দূরে যে, আমার সাহায্যের জন্য চিৎকারও শুনতে পাবেন না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? আমাকে রক্ষা করা থেকে এবং আমার যন্ত্রণার উক্তি থেকে কেন তুমি দূরে থাক?