Psalms 22:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গর্ভ থেকে আমি তোমার হাতে নিক্ষিপ্ত; আমার মাতৃজঠর থেকে তুমিই আমার আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি; মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত; আমার মাতৃজঠর হইতে তুমিই আমার ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত; আমার মাতৃজঠর হইতে তুমিই আমার ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে; জন্ম থেকে তুমিই আমার ঈশ্বর হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে; জন্ম থেকে তুমিই আমার আল্লাহ্‌ হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জন্মাবধি তোমার হাতেই আমি সমর্পিত, মাতৃগর্ভ থেকে তুমিই আমার ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর| মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্ভ থেকে আমি তোমার উপর নিক্ষিপ্ত হয়েছিলাম; আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই তুমিই আমার ঈশ্বর!