Psalms 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাকে পানির মত সেচন করা হচ্ছে, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের মত হয়েছে, তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে, এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে। আমার হৃদয় মোমের মতো; যা আমার অন্তরে গলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে জলের মত করে ঢেলে ফেলা হয়েছে, আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে, আমার অন্তর মোমের মত হয়ে আমার ভিতরে গলে গলে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে, আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে, আমার অন্তর মোমের মত হয়ে আমার ভিতরে গলে গলে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিঃশেষিত আমার সমস্ত শক্তি মাটিতে ঢেলে ফেলা জলের মত, বক্ষপঞ্জরে হৃদয় আমার মোমের মতই বিগলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে| আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে| আমি আমার সাহস হারিয়ে ফেলেছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে জলের মত ঢালা হয়েছে এবং আমার সমস্ত হাড় স্হানচ্যুত হয়েছে। আমার হৃদয় মোমের মত হয়েছে; তা আমার ভেতরের অংশের মধ্যে গলে গিয়েছে।