Psalms 22:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রোদে পোড়া মাটির মতো আমার শক্তি শুকিয়ে গেছে, এবং আমার জিভ মুখের মধ্যে তালুতে লেগে রয়েছে; তুমি আমাকে মৃত্যুর জন্য ধুলোতে শুইয়ে দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটির পাত্রের শুকনা টুকরার মত আমার শক্তি শুকিয়ে এসেছে, আর আমার জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে; তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটির পাত্রের শুকনা টুকরার মত আমার শক্তি শুকিয়ে এসেছে, আর আমার জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে; তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাঙ্গা মাটির পাত্রের মত শুষ্ক হয়েছে কণ্ঠ আমার, জিহ্বা ঠেকেছে তালুতে লুটিয়ে দিয়েছ তুমি আমায় মৃত্যুধূলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শক্তি ভাঙ্গা মৃত্‌ পাত্রের মতই শুকিয়ে গেছে| আমার জিভ তালুতে আটকে যাচ্ছে| আপনি আমাকে মৃত্যুর ধূলায় পৌঁছে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শক্ তি মাটির পাত্রের একটি টুকরো মত শুকিয়ে গেছে; আমার জিভ আমার মুখের তালুতে লেগে যাচ্ছে। তুমি আমাকে মৃত্যুর ধূলোকণার মধ্যে রেখেছ।