Psalms 22:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কুকুরেরা আমাকে ঘিরে ধরেছে, দুর্বৃত্তদের মণ্ডলী আমাকে বেষ্টন করেছে; তারা আমার হস্তপদ বিদ্ধ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ধরেছে, দুর্বৃত্তের দল চারিদিকে বেষ্টন করেছে, ওরা আমার হাত ও পা বিদ্ধ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে; তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে; তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে; তারা আমার হাত ও পা বিঁধেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে; তারা আমার হাত ও পা বিঁধেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুকুরের পাল ঘিরে ধরেছে আমায়, বেষ্টন করেছে দুর্বৃত্তের দল, বিদ্ধ করেছে আমার হস্তপদদ্বয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে| সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে| সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কুকুরেরা আমাকে ঘিরেছে; অন্যায়কারীদের দল আমাকে ঘিরে আছে; তারা আমার হাত এবং পা বিদ্ধ করেছে।