Psalms 22:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ভয়কারীগণ! তাঁর প্রশংসা কর; ইয়াকুবের সমস্ত বংশ! তাঁকে সম্মান কর; তাঁকে ভয় কর, ইসরাইলের সমস্ত বংশ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো! যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো! ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা সদাপ্রভুকে ভক্তি কর, তোমরা তাঁর গৌরব কর। যাকোবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও। ইস্রায়েলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে শ্রদ্ধা জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর। ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও। ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যারা প্রভুকে সম্ভ্রম কর, গাও তাঁর স্তুতিগান। হে যাকোবের বংশ, জয়ধ্বনি কর তাঁর। ইসরায়েলের সমস্ত গোষ্ঠী কর তাঁর আরাধনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর! হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর! হে ইস্রায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা সদাপ্রভুুকে ভয় কর, তাঁর প্রশংসা কর! যাকোবের সমস্ত পূর্বপুরুষেরা, তাঁকে সম্মান করো! তাঁকে ভয়ের কর, ইস্রায়েলের সমস্ত বংশধরেরা!