Psalms 22:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নি; তিনি তা থেকে তাঁর মুখও লুকান নি; বরং আমি তাঁর কাছে কান্না করতে তিনি শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা অবজ্ঞা বা ঘৃণা করেননি; তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই; তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই; বরং সে তাঁহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই; তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই; বরং সে তাঁহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিম্বা অগ্রাহ্য করেন নি; তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি, বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি; তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি, বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উপেক্ষা করেন না কখনও উৎপীড়িতের বেদনা, করেন না তাকে তুচ্ছজ্ঞান। উৎপীড়িতের প্রতি বিমুখ নন তিনি, কর্ণপাত করেন তিনি তার আর্তনাদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন| প্রভু তাদের জন্য লজ্জিত নন| যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি দুঃখী ব্যক্তির দুঃখভোগের প্রতি অবজ্ঞা বা ঘৃণা করেন না; সদাপ্রভুু তার থেকে তাঁর মুখ লুকান না; যখন একটি দুঃখী লোক তাঁর কাছে কাঁদে, তখন তিনি শোনেন।