Psalms 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মহাসমাজে তোমা থেকে আমার প্রশংসা জন্মে, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাদের সাক্ষাতে আমি আমার সমস্ত মানত পূর্ণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব; যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পূর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পূর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বড় সভার মধ্যে আমার যে প্রশংসা তা তোমার কাছ থেকেই আসে; তোমার উপর যাদের ভক্তিপূর্ণ ভয় আছে তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বড় সভার মধ্যে আমার যে প্রশংসা তা তোমার কাছ থেকেই আসে; তোমার উপর যাদের ভয় আছে তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপুল জনসমাবেশে আমি বর্ণনা করব তোমার মহান কীর্তির কথা, যারা তোমায় সম্ভ্রম করে, তাদের সমক্ষে আমি পূর্ণ করব আমার সকল অঙ্গীকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে| এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উৎসর্গ করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহাসমাজ মধ্যে আমার প্রশংসা তোমার কাছ থেকে আসে; যারা তাঁকে ভয় করে আমি তাদের সামনে আমার প্রতিজ্ঞাগুলো পূর্ণ করব।