Psalms 22:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নম্র লোকেরা ভোজন করে তৃপ্ত হবে, যারা মাবুদের খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে; তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে; যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে, তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাঁহার প্রশংসা করিবে; তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নম্রগণ ভোজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাঁহার প্রশংসা করিবে; তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে; যারা সদাপ্রভুর ইচ্ছামত চলে তারা তাঁর গৌরব করবে। তারা চিরকাল জীবিত থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে; যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে। তারা চিরকাল জীবিত থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বহারা দলিত মানুষ তৃপ্ত হবে সুখাদ্যে, প্রভু পরমেশ্বরের অন্বেষণ করে যারা তারা করবে তাঁর স্তবগান, আনন্দে ভরে যাবে হৃদয় তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে| তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর! তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিপীড়িতরা ভোজন করবে এবং সন্তুষ্ট হবে; তাদে র সদাপ্রভুুকে খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে। তোমাদের হৃদয় চিরকাল জীবিত থাকুক।