Psalms 22:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার প্রান্তস্থিত সকলে স্মরণ করে মাবুদের প্রতি ফিরবে; জাতিদের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে সেজ্দা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর সব প্রান্তের মানুষ সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে, এবং জাতিদের সব পরিবার তাঁর সামনে নতজানু হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে; জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে; জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর শেষ সীমার লোকেরাও মন ফিরিয়ে সদাপ্রভুর কাছে আসবে; অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে শ্রদ্ধা জানাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করে মাবুদের কাছে আসবে; অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর সকল প্রান্তের মানুষ স্মরণ করবে তাঁকে, ফিরে আসবে তারা প্রভুর কাছে। সকল জাতির সকল গোষ্ঠীই হবে তোমার সম্মুখে আভূমি আনত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো এবং তাঁর কাছে ফিরে এস! যে সব মানুষ বিদেশে থাকে তারাও যেন প্রভুরই উপাসনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর সমস্ত লোক স্মরণ করবে এবং সদাপ্রভুুর কাছে ফিরে যাবে; সমস্ত জাতিদের পরিবার তাঁ র সামনে উপুড় হয়ে প্রণাম করবে।