Psalms 22:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার সকল ধনবান লোকেরা ভোজন করে সেজ্‌দা করবে; যারা ধূলিতে নামতে উদ্যত, তারা সকলে তাঁর সাক্ষাতে জানু পাতবে, যে নিজের প্রাণ বাঁচাতে অসমর্থ, সেও পাতবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর ধনীরা সবাই ভোজন করবে ও তাঁর আরাধনা করবে; যাদের জীবন ধুলোতে শেষ হবে তারা সবাই তাঁর সামনে নতজানু হবে— তারা যারা নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভোজন করিয়া প্রণিপাত করিবে; যাহারা ধূলিতে নামিতে উদ্যত, তাহারা সকলে তাঁহার সাক্ষাতে জানু পাতিবে, যে নিজে প্রাণ বাঁচাইতে অসমর্থ, সেও পাতিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভোজন করিয়া প্রণিপাত করিবে; যাহারা ধূলিতে নামিতে উদ্যত, তাহারা সকলে তাঁহার সাক্ষাতে জানু পাতিবে, যে নিজ প্রাণ বাঁচাইতে অসমর্থ, সেও পাতিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে আর তাঁকে শ্রদ্ধা জানাবে; নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে, তারাও তাঁর সামনে হাঁটু পাতবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে আর তাঁর এবাদত করবে; নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে, তারাও তাঁকে সেজদা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিকের দল নতজানু হবে তাঁর সম্মুখে, নতজানু হবে মর্ত্যমানব, আভূমি আনত হবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে| বস্তুতঃ সকলে যারা মারা যাবে এবং যারা ইতিমধ্যেই মারা গেছে তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর সমস্ত সমৃদ্ধ লোক আরাধ না করবে; ধূলোতে নেমে আসা সমস্ত লোক ও যারা তাদের নিজেদের প্রাণ রক্ষা করতে পারে না তারাও তাঁর সামনে নতজানু হবে।