Psalms 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষেরা তোমাতেই বিশ্বাস করতেন; তাঁরা বিশ্বাস করতেন, আর তুমি তাঁদেরকে উদ্ধার করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন; তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন; তাঁহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাঁহাদিগকে উদ্ধার করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন; তাঁহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাঁহাদিগকে উদ্ধার করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উপরেই নির্ভর করতেন আমার পূর্বপুরুষেরা; তাঁরা নির্ভর করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উপরেই ভরসা করতেন আমার পূর্বপুরুষেরা; তাঁরা ভরসা করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই ছিলেন আস্থাবান। নির্ভর করতেন তোমারই উপরে, তুমি তাঁদের করতে উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন| হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষরা তোমার উপর বিশ্বাস রাখত; তারা তোমাকে বিশ্বাস করত এবং তুমি তাদের উদ্ধার করতে।