Psalms 22:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা তোমার কাছে কান্নাকাটি করতেন আর রক্ষা পেতেন, তোমার উপর ঈমান এনে লজ্জিত হতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন; তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন; তোমার উপর নির্ভর করে তাঁরা লজ্জায় পড়তেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন; তোমার উপর ভরসা করে তাঁরা লজ্জায় পড়তেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কাছে আকূতি জানালে তাঁরা বিপদমুক্ত হতেন, তোমার উপর ভরসা করে তাঁরা কখনও হননি নিরাশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন| তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার কাছে কাঁদলে, তারা উদ্ধার পেত। তারা তোমার উপরে নির্ভর করে, হতাশ হয়নি।