Psalms 22:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই তো মাতৃগর্ভ থেকে আমাকে বাইরে আনলে; যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মালে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ; এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম, তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই ত জঠর হইতে আমাকে উদ্ধার করিলে; যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই ত জঠর হইতে আমাকে উদ্ধার করিলে; যখন আমার মাতার স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ; যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ; যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি গর্ভ থেকে আমাকে এনেছ বাহিরে, মাতৃবক্ষে তুমিই রেখেছ নিরাপদে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য যে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি| এমন কি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমাকে গর্ভ থেকে বের করে এনেছ; আমি যখন আমার মায়ের স্তন পান করছিলাম, তখন তুমি আমাকে বিশ্বাস করতে সাহায্য করেছিলে।