Psalms 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করবো, তখনও অমঙ্গলের ভয় করবো না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার লাঠি আমাকে সান্ত্বনা দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমি হেঁটে যাই অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে, আমি কোনও অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি ও তোমার ছড়ি, সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সংগে আছ; তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সংগে আছ; তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন পার হয়ে যাব আমি অন্ধকারে আচ্ছন্ন জীবনের মহাসঙ্কট, তখনও ভয়ে আমি হব না বিহ্বল, জানি আমি, তুমি যে সাথী আমার। তোমার পাঁচনী, যষ্টি তোমারই আমার মনে সাহস জোগায়, আমি পাই তোমার আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোন বিপদের দ্বারা ভীত হব না| কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু| আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে।