Psalms 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার দুশমনদের সাক্ষাতে আমার সম্মুখে টেবিল সাজিয়ে থাক; তুমি আমার মাথা তেলে সিক্ত করেছ; আমার পানপাত্র উথলে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শত্রুদের উপস্থিতিতে তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ। তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উপচে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাক; তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাক; তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাক; আমার মাথায় দাও তেল; আমার পেয়ালা উপ্‌চে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাক; আমার মাথায় দাও তেল; আমার পেয়ালা উপ্‌চে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শত্রুর সামনে তুমি আমারই জন্য করেছ আয়োজন মহোৎসবের, তৈলে অভিষিক্ত করেছ আমার শির, উচ্ছলিত পানপাত্র আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন| আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন| আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার শত্রুদের সাক্ষাৎে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করে থাক; তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপা ত্র উথলিয়ে পড়ছে।