Psalms 23:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল মঙ্গল ও করুণাই আমার জীবনের সমস্ত দিন আমার অনুচর হবে, আর আমি মাবুদের গৃহে চিরদিন বসতি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের সব দিন পর্যন্ত, এবং চিরকাল আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি সারা জীবন ধরে তোমার মংগল ও অটল ভালবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে; আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি সারা জীবন ধরে তোমার মেহেরবানী ও অটল মহব্বত আমার পিছনে পিছনে ছুটে আসবে; আর আমি চিরকাল মাবুদের ঘরে বাস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কল্যাণ ও করুণা অনুক্ষণ আমায় রাখবে ঘিরে, প্রভুরই নিকেতন হবে চিরদিন আবাস আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে| এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিশ্চয়ই ধার্ম্মিকতা ও ব্যবস্থার বিশ্বস্ততা আমার জীবনের সমস্ত দিন আমাকে অনুসরণ করবে এবং আমি চিরকাল সদাপ্রভুুর গৃহে বাস করব!