Psalms 24:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার হাত নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে মিথ্যার দিকে প্রাণ উত্তোলন করে নি, ছলনার সঙ্গে শপথ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার অঞ্জলি নির্দ্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল সে-ই যোগ্য, যার হাত নির্দোষ, অন্তর খাঁটি, মন মিথ্যার দিকে নয়, আর মুখে নেই মিথ্যা শপথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল সে-ই যোগ্য, যার হাত নির্দোষ, অন্তর খাঁটি, মন মিথ্যার দিকে নয়, আর মুখে নেই মিথ্যা কসম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিষ্কলুষ যার হাত, হৃদয় নির্মল অলীক বস্তুর প্রতি নেই যার মোহ, করে না যে মিথ্যা শপথ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাদের পরিষ্কার হাত এবং শুদ্ধ হৃদয় আছে; যারা মিথ্যা বলার জন্য নিজের প্রাণকে উঁচুতে তোলে না এবং যারা প্রতারণায় শপথ করে না।