Psalms 24:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তোরণদ্বারগুলো, মস্তক তোল; হে প্রাচীন সমস্ত কবাট, উত্থিত হও; প্রতাপের বাদশাহ্ প্রবেশ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের রাজা ভিতরে ঢুকবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের বাদশাহ্ ভিতরে ঢুকবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নগরতোরণ, উন্নত কর শির, উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিম রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত দরজা তোমার তোমাদের মাথা তোলো, চিরস্থায়ী দরজা উন্নত হও, যেন প্রতাপের রাজা ভিতরে আসতে পারেন।