Psalms 25:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তাঁর নিয়ম ও নির্দেশ পালন করে, তাদের পক্ষে মাবুদের সমস্ত পথ অটল মহব্বত ও বিশ্বস্ততায় পূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে তাদের প্রতি সদাপ্রভুর সব পথ প্রেমময় ও বিশ্বস্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাঁহার নিয়ম ও সাক্ষ্য পালন করে, তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাঁহার নিয়ম ও সাক্ষ্য পালন করে, তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ব্যবস্থা ও আইন-কানুন অনুসারে যারা চলে, তাদের কাছে তাঁর সমস্ত পথই অটল ভালবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ব্যবস্থা ও শরীয়ত অনুসারে যারা চলে, তাদের কাছে তাঁর সমস্ত পথই অটল মহব্বত ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা রক্ষা করে তাঁর স্থাপিত সন্ধিচুক্তি, পালন করে তাঁর অনুশাসন তাদের পথ প্রভুরই অবিচল প্রেম ও সত্যের পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাঁর নিয়ম এবং তাঁর আদেশ পালন করে তাদের কাছে, সদাপ্রভুুর সমস্ত পথ চুক্তির বিশ্বস্ততা এবং বিশ্বাসযোগ্যতা দিয়ে তৈরী।।