Psalms 25:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দৃষ্টি নিরন্তন মাবুদের দিকে, কেননা তিনিই আমার চরণ জাল থেকে উদ্ধার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির, কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দৃষ্টি নিরন্তর সদাপ্রভুর দিকে, কেননা তিনিই আমার চরণ জাল হইতে উদ্ধার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দৃষ্টি নিরন্তর সদাপ্রভুর দিকে, কেননা তিনিই আমার চরণ জাল হইতে উদ্ধার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে, কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে, কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সতত প্রভুর দিকে নিবদ্ধ আমার এ দুটি নয়ন, তিনিই বিপদ থেকে রক্ষা করেন আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি| তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার চোখ সব দিন সদাপ্রভুুর উপরে, কারণ তিনি আমার পাকে জাল থেকে মুক্ত করবেন।