Psalms 25:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অন্তঃকরণের যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে, আমার সমস্ত কষ্ট থেকে আমাকে নিস্তার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয়ের কষ্ট মোচন করো ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার অন্তঃকরণের যন্ত্রণা বাড়িয়াছে, আমার কষ্ট সকল হইতে আমাকে নিস্তার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার অন্তঃকরণের যন্ত্রণা বাড়িয়াছে, আমার কষ্ট সকল হইতে আমাকে নিস্তার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তরের যাতনা বেড়ে গেছে; আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিলের যাতনা বেড়ে গেছে; আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুঃসহ আমার মর্ম বেদনা, রক্ষা কর আমায় নিদারুণ এ যন্ত্রণা থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন| আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয়ে কষ্ট বাড়ছে; আমার দূর্দশার থেকে আমাকে বের কর।