Psalms 25:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি, আমাকে লজ্জিত হতে দিও না; আমার দুশমনেরা আমাকে নিয়ে উল্লাস না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাতে আস্থা রাখি; আমাকে লজ্জিত হতে দিয়ো না। আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না; আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না; আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, তোমার উপরেই আমি ভরসা করি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ। লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি| তাই আমাকে লজ্জিত করবেন না| আমার শত্রুরা যেন আমার ওপর জয়লাভ না করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে হতাশ হতে দিয়ো না; আমার শত্রুদের আমার উপর জয়ী হতে দিয়ো না।