Psalms 25:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক, কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সততা ও ন্যায়নিষ্ঠা রক্ষা করুক আমায় আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল| আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সততা এবং ন্যায়পরায়ণতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমাতে আশা করি।