Psalms 25:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক তোমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না; যারা অকারণে বেঈমানী করে, তারাই লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার উপর আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারা লজ্জার পাত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক তোমার অপেক্ষা করে, তাহারা লজ্জিত হইবে না; যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে, তাহারাই লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক তোমার অপেক্ষা করে, তাহারা লজ্জিত হইবে না; যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে, তাহারাই লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জায় পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে বেঈমানী করে তারাই লজ্জায় পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমার প্রতীক্ষায় থাকে লজ্জিত হবে না তারা, লজ্জা পাবে তারাই যারা বিশ্বাস ভঙ্গ করে অকারণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না| কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে| তারা কিছুই পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মধ্যে যারা আশা করে তারা কেউই লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হবে!