Psalms 25:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমিই আমার উদ্ধারকারী আল্লাহ্; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও, কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা, এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ত্রাণেশ্বর; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ত্রাণেশ্বর; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমিই আমার উদ্ধারকর্তা ঈশ্বর; সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমিই আমার উদ্ধারকর্তা আল্লাহ্; সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সত্যে আমাকে পরিচালিত কর, দীক্ষা দাও আমায় তোমারই সত্যে, কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন| আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা| প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সত্য সম্পর্কে নির্দেশ দাও এবং আমাকে শেখাও, কারণ তুমি আমার পরিত্রানের ঈশ্বর; আমি সমস্ত দিন ধরে তোমাতে আশা রাখি।