Psalms 25:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার করুণা ও অটল মহব্বত স্মরণ কর, কেননা উভয়ই অনাদি কাল থেকে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো, যা অনাদিকাল থেকে অবিচল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর, কেননা উভয়ই অনাদি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর, কেননা উভয়ই অনাদি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার মমতা ও অটল ভালবাসার কথা তুমি ভুলে যেয়ো না; সে সব তো তোমার চিরকালের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার মমতা ও অটল মহব্বতের কথা তুমি ভুলে যেয়ো না; সে সব তো তোমার চিরকালের কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর সেই অনাদিকালের করুণা তোমার, স্মরণ কর সেই অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন| যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, মনে কর, তোমার করুণা এবং চুক্তির বিশ্বস্ততায় তোমার কাজকে; কারণ তারা সবদিন বিদ্যমান।